"অপত্যস্নেহের আকর্ষণ প্রকাশ পেলেও উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার বৈসাদৃশ্যই অধিক।"- মন্তব্যটি যাচাই করো।
উত্তর: উদ্দীপকে শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতারোধ অনুপস্থিত থাকায় বলা যায়, "অপত্য স্নেহের প্রকাশ পেলেও উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার বৈসাদৃশ্যই অধিক" মন্তব্যটি যথার্থ। 'বন্দনা' কবিতায় কবি পিতা-মাতাসহ সমাজের সকল শুভাকাঙ্ক্ষী, ইষ্টমিত্র ও সভাসদগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতে সমাজজীবনের পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির চেতনা ফুটে উঠেছে। 'বন্দনা' কবিতায় কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য রচনার শুরুতেই পিতামাতা, শিক্ষক, নগরবাসী ও সভাসদদের কাছে দোয়া চেয়েছেন। কবিতায় কবি তার জীবনে পিতামাতা ও শিক্ষকের অবদান স্বীকার করেছেন। বাবা-মা এবং ওস্তাদের অপরিমেয় ত্যাগে. কবি মানুষ্যত্বের সন্ধানী মানুষ হয়ে উঠতে পেরেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন। এদিকে উদ্দীপকের পিতামাতার মধ্যে সন্তানের প্রতি উৎকণ্ঠার দিকটি প্রাধান্য পেয়েছে। কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েও ছেলের সম্মানহানিকর কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাননি। কাঁদতে কাঁদতে মা সেই সিদ্ধান্তে সায় দিয়েছেন। উদ্দীপকের পিতামাতা নৈতিক দিক থেকে উন্নত চিত্তের পরিচয় দিয়েছেন। 'বন্দনা' কবিতার কবির বাবা-মায়ের সন্তানের প্রতি অপরিমেয় ত্যাগ স্বীকারের দিকটির সাথে উদ্দীপকের সাযুজ্য রয়েছে। এছাড়াও কবিতায় কবি তাঁর জীবনে মনুষ্যত্বের দিশারি শিক্ষাগুরুর কথা, নগরবাসী ও সভাসদদের মিত্রভাবে সম্বোধন করার দিকগুলো ফুটিয়ে তুলেছেন যার মাধ্যমে শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতাবোধ ফুটে উঠেছে, এসর বিষয় উদ্দীপকে অনুপস্থিত। এভাবে প্রশ্নোক্ত মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"অপত্যস্নেহের আকর্ষণ প্রকাশ পেলেও উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর