'দুর্বল ছাবাল' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'দুর্বল ছাবাল' বলতে শৈশবের অসহায়ত্ব বা দুর্বলতাকে বোঝানো হয়েছে। 'বন্দনা' কবিতায় কবি সন্তানের জন্য পিতামাতার অতুলনীয় ত্যাগ স্বীকারের প্রতি ইঙ্গিত করেছেন। মানব শিশুর জন্মে ও বেড়ে ওঠা তার পিতামাতার ইচ্ছা ও দয়ার ওপর নির্ভরশীল। কেননা এ সময়ে কান্না করা ছাড়া একটি শিশুর পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। কবি মানবের প্রাকশৈশবের অসহায়ত্বকে 'দুর্বল ছাবাল' বলে উল্লেখ করেছেন যে, সম্পূর্ণভাবে তার বাবা-মায়ের ওপর নির্ভরশীল।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
'দুর্বল ছাবাল' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর