উদ্দীপকের 'Q [গণিত] চিহ্নিত অংশের মাধ্যমে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে Q চিহ্নিত অংশটি হলো ফুসফুস। ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-শ্বাস গ্রহণের সময় বায়ুমণ্ডলের O₂ নাসারন্দ্রের মাধ্যমে ফুসফুসের অ্যালভিওলাসে পৌঁছায়। অ্যালভিওলাস ও রক্তের চাপের পার্থক্যের জন্য O₂ ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। ফুসফুস থেকে ধমনির রক্তে O₂ প্রবেশ করার পর রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়। সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। বেশির ভাগ অক্সিজেনই হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এই অক্সিহিমোগ্লোবিন থেকে O₂ সহজে বিচ্ছিন্ন হতে পারে। হিমোগ্লোবিন + অক্সিজেন → অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ) অক্সিহিমোগ্লোবিন → মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন রক্ত কৈশিকনালিতে পৌঁছার পর O₂ পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ, পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছে। অন্যদিকে খাদ্য জারণ বিক্রিয়া কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বোনেট (NaHCO3) রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বোনেট (KHCO3) রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়। তাই বলা যায়, এভাবে ফুসফুসের মাধ্যমে O₂ ও CO₂ গ্যাসের বিনিময় ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'Q চিহ্নিত অংশের মাধ্যমে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া বিশ্লে…
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর