রহমান ও জামালের আলোচ্য বিষয়টি দেহের অনেকগুলো রক্তবাহিকা দ্বারা কীভাবে সম্পন্ন হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রহমান ও জামাল আমাদের দেহের কোষকলায় বাতাস তথা [গণিত] কিভাবে সঞ্চালিত হয় তা নিয়ে আলোচনা করেছেন। আমাদের দেহের কোষকলায় উক্ত বাতাস অর্থাৎ [গণিত] এর সঞ্চালন কাজটি অনেকগুলো রক্তবাহিকা দ্বারা সম্পন্ন হয়ে থাকে। নিচের আলোচনার মাধ্যমে তা সহজে ব্যাখ্যা করা যায়। শ্বাসগ্রহণের মাধ্যমে বাতাস তথা [গণিত] ফুসফুসের অ্যালভিওলিতে পৌঁছায়। অ্যালভিওলি থেকে ব্যাপন প্রক্রিয়ায় [গণিত] ফুসফুসীয় শিরার রক্তে প্রবেশ করে। পরবর্তীতে এই [গণিত] হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে বাহিত হয় এবং হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এক্ষেত্রে [গণিত] যুক্ত রক্ত হেপাটিক ধমনির মাধ্যমে যকৃতে, মেসেনটেরিক ধমনির মাধ্যমে পাকস্থলিতে, বৃক্কীয় ধমনির মাধ্যমে বৃক্কে পৌঁছে থাকে। এ সকল অঙ্গে পৌঁছার পর অক্সিহিমোগ্লোবিন থেকে [গণিত] মুক্ত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় দেহের কোষকলায় প্রবেশ করে। পরবর্তীতে এ সকল অঙ্গের কোষকলায় শ্বসন প্রক্রিয়ার ফলে উৎপন্ন [গণিত] রক্তের সঙ্গে মিশে বিভিন্ন শিরার মাধ্যমে যেমন- বৃক্কীয় শিরা, হেপাটিক শিরা এবং শেষ পর্যায়ে মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে প্রবেশ করে। এখান থেকে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছায়, যেখানে রক্ত পরিশোধিত হয়। এভাবে বাতাস তথা [গণিত] দেহের কোষকলায় সঞ্চালিত হয়ে থাকে। সুতরাং সংক্ষিপ্ত এ আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, রহমান ও জামালের আলোচ্য বিষয়টি অনেকগুলো রক্ত বাহিকা দ্বারা সম্পন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
রহমান ও জামালের আলোচ্য বিষয়টি দেহের অনেকগুলো রক্তবাহিকা দ্বারা কীভা…
উদ্দীপক
Barisal · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
