ডাক্তারের পরামর্শ অনুযায়ী মি. অশোক কুমারের করণীয় দিকগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের লক্ষণগুলো দেখে বোঝা যায়, মি. অশোক কুমার ব্রংকাইটিস-এ ভুগছেন। এ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মি. অশোক কুমারের করণীয় দিকগুলো হলো— i. পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে হবে। ii. তাকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে থাকতে হবে। iii. ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে। iv. তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। v. পুষ্টিকর তরল ও গরম খাবার খেতে হবে। যেমন- গরম দুধ, স্যুপ ইত্যাদি। vi. ধূমপান, তামাক ইত্যাদি খাওয়া বন্ধ করতে হবে। vii. ঠান্ডা যাতে না লাগে সে দিকে সতর্ক থাকতে হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তারের পরামর্শ অনুযায়ী মি. অশোক কুমারের করণীয় দিকগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
