আহারের সময় খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: স্বরযন্ত্রের উপরে জিহ্বা আকৃতির ঢাকনাকে উপজিহ্বা বলে। শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং এ পথে বায়ু ফুসফুসে যাতায়াত করে। খাদ্য ও পানীয় গলাধঃকরণের সময় ঐ ঢাকনাটা স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয়। ফলে আহার্য দ্রব্যাদি সরাসরি খাদ্যনালিতে প্রবেশ করে। এ কারণেই আহারের সময় খাদ্য শ্বাসনালিতে প্রবেশ করে না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
আহারের সময় খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর