B অংশে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারালে মানবদেহে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] অংশটি হলো ফুসফুস। ফুসফুস অংশে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারালে মানবদেহে ক্যান্সার সৃষ্টি হতে পারে। টিউমার, ক্যান্সার অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। ফুসফুস ক্যান্সার হলে যে ধরনের সমস্যা হতে পারে তা নিচে উল্লেখ করা হলো- দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা। ভগ্নস্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামান্দ্য। হাঁপানি, ঘনঘন জ্বর হওয়া। বারবার ব্রংকাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়া। সর্বোপরি প্রাথমিক অবস্থায় এসব সমস্যাগুলো নির্ণয় করা সম্ভব না হলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
B অংশে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারালে মানবদেহে কী ধরনের সমস্যা হতে পার…
উদ্দীপক

Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর