উদ্দীপকের রোগটির প্রতিকার ও প্রতিরোধের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. জামানের আক্রান্ত রোগটি হলো ফুসফুসের ক্যান্সার। সবধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ ধূমপান। নিচে রোগটির প্রতিকার ও প্রতিরোধের উপায় বিশ্লেষণ করা হলো: প্রতিকার: i. রোগের লক্ষণগুলো দেখা গেলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া। ii. রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করা। iii. প্রয়োজনে 'রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা, যেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। প্রতিরোধ: বিশেষজ্ঞদের মতে, ক্যান্সার প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে, যথা: i. ধূমপান ও মদ্যপান না করা। ii. অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য না খাওয়া। iii. নিয়মিত ব্যায়াম করা। iv. পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের রোগটির প্রতিকার ও প্রতিরোধের উপায় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর