শেয়ারFacebookWhatsApp

শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।

উত্তর: ভাব-সম্প্রসারণ: পৃথিবীতে যারা সংকীর্ণ হৃদয়ের অধিকারী, তারা পরের সামান্য উপকার করে গর্বভরে তা প্রচার করে থাকে। কিন্তু যাঁরা সৎ, মহৎ ও উদার মনের অধিকারী, তাঁরা নীরবে-নিভৃতে অপরের মঙ্গল কামনা করে থাকেন। আপন মহত্ত্ব প্রচারে তাঁরা নির্লিপ্ত। দিঘির জলেই শৈবালের জন্ম এবং বৃদ্ধি ঘটে। স্বীয় অস্তিত্বের জন্য দিঘির প্রতি শৈবালের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু শৈবাল সেক্ষেত্রে ব্যতিক্রম। কুয়াশাঢাকা শীতের ভোরে শৈবালের গায়ে কিছু শিশির বিন্দু জমা হয়। প্রাকৃতিক নিয়মে তার কয়েক বিন্দু গড়িয়ে পড়ে দিঘির জলে। এ শিশির বিন্দু গড়িয়ে পড়াও যা, না পড়াও তা, কারণ দিঘির বিপুল জলরাশিতে এই এক বিন্দু শিশির কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু শৈবাল এটাকে অহংকারবশত দিঘির প্রতি তার বড় অবদান হিসেবে স্মরণীয় করে রাখার প্রয়াস পায়। শৈবাল ও দিঘির রূপকের মধ্য দিয়ে আমাদের মানব চরিত্রের বিশেষ একটি দিকের ওপর আলোকপাত করা হয়েছে। দিঘির মতো মহান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আমাদের চোখে সচরাচর পড়ে না। কিন্তু আমাদের এ বিচিত্র পৃথিবীতে শৈবালের মতো চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ যত্রতত্র। তারা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ তো নয়ই; বরং আশ্রয় ছাড়ার পর তার অবদানের কথা স্বীকার না করে আত্মপ্রচারে সর্বদা লিপ্ত থাকে। পক্ষান্তরে, দিঘির মতো মহৎ কিছু প্রকৃতির মানুষ প্রতিদানের প্রত্যাশা না করে বরং পরোপকারে ব্রতী। তাঁরা অন্যের মঙ্গল সাধন করেই কৃতার্থ হয়, আত্মপ্রচার তাঁদের কাম্য নয়। শৈবালের মতো হীনম্মন্য ব্যক্তিদের দান দিঘির মতো উদার ও' বিরাট মনের মানুষদের দানের কাছে নিতান্তই অপ্রতুল। পৃথিবীতে যে ব্যক্তি অন্যের কল্যাণ সাধন করে দম্ভভরে উপকারের কথা স্মরণ করিয়ে দেয়, তার হৃদয় মহৎ নয়, তার আসল উদ্দেশ্য আত্মপ্রচার। অন্যদিকে, যিনি বিরাট হৃদয়ের অধিকারী তিনি আত্মপ্রচার বিমুখ, অন্যের কল্যাণ সাধনই তাঁর প্রতিজ্ঞা এবং এ কাজ করেই তিনি কৃতার্থ হন।

SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ · সৃজনশীল

শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।

উত্তর

ভাব-সম্প্রসারণ: পৃথিবীতে যারা সংকীর্ণ হৃদয়ের অধিকারী, তারা পরের সামান্য উপকার করে গর্বভরে তা প্রচার করে থাকে। কিন্তু যাঁরা সৎ, মহৎ ও উদার মনের অধিকারী, তাঁরা নীরবে-নিভৃতে অপরের মঙ্গল কামনা করে থাকেন। আপন মহত্ত্ব প্রচারে তাঁরা নির্লিপ্ত। দিঘির জলেই শৈবালের জন্ম এবং বৃদ্ধি ঘটে। স্বীয় অস্তিত্বের জন্য দিঘির প্রতি শৈবালের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু শৈবাল সেক্ষেত্রে ব্যতিক্রম। কুয়াশাঢাকা শীতের ভোরে শৈবালের গায়ে কিছু শিশির বিন্দু জমা হয়। প্রাকৃতিক নিয়মে তার কয়েক বিন্দু গড়িয়ে পড়ে দিঘির জলে। এ শিশির বিন্দু গড়িয়ে পড়াও যা, না পড়াও তা, কারণ দিঘির বিপুল জলরাশিতে এই এক বিন্দু শিশির কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু শৈবাল এটাকে অহংকারবশত দিঘির প্রতি তার বড় অবদান হিসেবে স্মরণীয় করে রাখার প্রয়াস পায়। শৈবাল ও দিঘির রূপকের মধ্য দিয়ে আমাদের মানব চরিত্রের বিশেষ একটি দিকের ওপর আলোকপাত করা হয়েছে। দিঘির মতো মহান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আমাদের চোখে সচরাচর পড়ে না। কিন্তু আমাদের এ বিচিত্র পৃথিবীতে শৈবালের মতো চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ যত্রতত্র। তারা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ তো নয়ই; বরং আশ্রয় ছাড়ার পর তার অবদানের কথা স্বীকার না করে আত্মপ্রচারে সর্বদা লিপ্ত থাকে। পক্ষান্তরে, দিঘির মতো মহৎ কিছু প্রকৃতির মানুষ প্রতিদানের প্রত্যাশা না করে বরং পরোপকারে ব্রতী। তাঁরা অন্যের মঙ্গল সাধন করেই কৃতার্থ হয়, আত্মপ্রচার তাঁদের কাম্য নয়। শৈবালের মতো হীনম্মন্য ব্যক্তিদের দান দিঘির মতো উদার ও' বিরাট মনের মানুষদের দানের কাছে নিতান্তই অপ্রতুল। পৃথিবীতে যে ব্যক্তি অন্যের কল্যাণ সাধন করে দম্ভভরে উপকারের কথা স্মরণ করিয়ে দেয়, তার হৃদয় মহৎ নয়, তার আসল উদ্দেশ্য আত্মপ্রচার। অন্যদিকে, যিনি বিরাট হৃদয়ের অধিকারী তিনি আত্মপ্রচার বিমুখ, অন্যের কল্যাণ সাধনই তাঁর প্রতিজ্ঞা এবং এ কাজ করেই তিনি কৃতার্থ হন।
SSCবাংলা ২য় পত্রপরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কীর্তিমানের মৃত্যু নাই।

কীর্তিমানের মৃত্যু নাই।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে।

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমার পরের তরে।

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমার পরের তরে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মনে করো, তুমি ফরহাদ, একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি।পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ'- এ শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

মনে করো, তুমি ফরহাদ, একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি।পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ'- এ শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনে করো, তুমি শিমুল, কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।

মনে করো, তুমি শিমুল, কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।