উদ্দীপক
সিনথিয়া সিরামিকস ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্বৃত্তের তথ্য সরবরাহ করেন :
প্রশিক্ষণ ভাতা ৫,০০০ টাকা; প্রাপ্ত বাট্টা ১১,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ পণ্য ৩৫,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত (১.১.২৪) ১০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত (৩১.১২.২৪) ৫,০০০ টাকা; বিক্রয় খতিয়ানের জের (১.১.২৪) ৪,০০০ টাকা; ক্রয় ৯৫,০০০ টাকা; বহিঃফেরত ৩০০ টাকা; বহিঃপরিবহন ১,৫০০ টাকা; বিক্রয় খতিয়ানের জের (৩১.১২.২৪) ৩০,০০০ টাকা; আয়কর ৩,৫০০ টাকা; ১০% বিনিয়োগ ১৭,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা; মনিহারি ১,০০০ টাকা; বরাদ্দকৃত বাট্টা ৩,৩০০ টাকা; বিমা সেলামি ৯,৫০০ টাকা; সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ টাকা; বিক্রয় ১,৫১,০০০ টাকা; প্রাপ্ত কমিশন ৫০০ টাকা; ক্রয় খতিয়ানের জের ১০,০০০ টাকা।