অনিশ্চিত হিসাব কেন প্রস্তুত করা হয়?
উত্তর: রেওয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িক যে হিসাব খোলা হয়, তাকে অনিশ্চিত হিসাব বলে। রেওয়ামিলের ভুল খুঁজে বের করতে না পারলে আর্থিক বিবরণী প্রস্তুতি বিলম্বিত হতে পারে। তাই কিছু সময়ের জন্য অনিশ্চিত হিসাব দ্বারা রেওয়ামিলের উভয় পার্শ্ব মেলানো হয়। এর ফলে যথাসময়ে আর্থিক বিবরণী প্রস্তুত করা যায়। পরবর্তীতে যদি ভুল উদ্ঘাটিত হয়ে তবে সংশোধনী জাবেদার মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয়। এসব কারণে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা হয়।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৯ : রেওয়ামিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৯ : রেওয়ামিল · সৃজনশীল
অনিশ্চিত হিসাব কেন প্রস্তুত করা হয়?
উত্তর
