রেওয়ামিল মিলে গেলেও যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলো লেখো।
উত্তর: কিছু ভুল রয়েছে যা রেওয়ামিলে ধরা পড়ে না। রেওয়ামিলে এসব ভুল প্রধানত দুই ধরনের। যথা- ১. করণিক ভুল; ২. নীতিগত ভুল। হিসাবরক্ষক অসাবধানতাবশত যে ভুলগুলো করেন তাকে করণিক ভুল বলে। করণিক ভুলগুলো হলো- বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল। আবার, নীতিগত ভুল হলো ঐ সব ভুল যা হিসাববিজ্ঞানের স্বীকৃত নীতি লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত হয়। উভয় ভুলের ক্ষেত্রেই রেওয়ামিল মিলে যাবে।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৯ : রেওয়ামিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৯ : রেওয়ামিল · সৃজনশীল
রেওয়ামিল মিলে গেলেও যে সমস্ত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলো লেখো।
উত্তর
