হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কীসের মাধ্যমে?
উত্তর: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেওয়ামিলের মাধ্যমে। কোনো নির্দিষ্ট দিনে হিসাবের-উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এ দুই ভাগে বিভক্ত করে রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হলে ধরে নেওয়া হয় খতিয়ান নির্ভুল। দুইদিকের যোগফল সমান না হলে বুঝতে হবে খতিয়ানে ভুল হয়েছে। এভাবে ডেবিট এবং ক্রেডিটের সমতা যাচাইয়ের মাধ্যমে রেওয়ামিল গাণিতিক শুদ্ধতা যাচাই করে।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৯ : রেওয়ামিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৯ : রেওয়ামিল · সৃজনশীল
হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কীসের মাধ্যমে?
উত্তর
