অনিশ্চিত হিসাব কী? ব্যাখ্যা করো।
উত্তর: রেওয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িকভাবে যে হিসাব খোলা হয়, তাকে অনিশ্চিত হিসাব বলে। রেওয়ামিলের দুদিকের যোগফল অসমান হলে হিসাব বইয়ের ভুল খুঁজে বের করা দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে এ ভুল খুঁজে বের করা যথেষ্ট সময়সাপেক্ষ হতে পারে এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার কাজটি ততদিন স্থগিত রাখা সম্ভব নাও হতে পারে। এমতাবস্থায় রেওয়ামিলের দুদিকের যোগফলের পার্থক্যটি অনিশ্চিত হিসাবে দেখিয়ে সাময়িকভাবে রেওয়ামিলের উভয়দিকের যোগফলের সমতা আনা হয়।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৯ : রেওয়ামিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৯ : রেওয়ামিল · সৃজনশীল
অনিশ্চিত হিসাব কী? ব্যাখ্যা করো।
উত্তর
