জনাব তপু ও খ ব্যাংকের সম্পর্কের অবসান কেন ঘটেছিল? বিশ্লেষণ করো।
উত্তর: সততার নীতি ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেওয়ায় জনাব তপু ও 'খ” ব্যাংক-এর সম্পর্কের অবসান ঘটেছিল। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিশ্বাসের। এ বিশ্বাস ভঙ্গ, নৈতিকতার বিপর্যয় ও আইনের পরিপন্থী কোনো কিছু করলে এ সম্পর্কে সমাপ্তি ঘটে। মক্কেল চুক্তি অনুযায়ী সততার নীতি ভঙ্গ করলে বা প্রতারণা করলে ব্যাংক নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মক্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। উদ্দীপকে জনাব তপু একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় পরিচালনার জন্য 'খ' ব্যাংক-এ একটি হিসাব খোলেন। কিন্তু হিসাব খোলার সময় তিনি ব্যাংকের কাছে কিছু তথ্য গোপন করেছিলেন। পরবর্তীতে ব্যাংক বিষয়টি বুঝতে পারলে তার হিসাবটি বন্ধ করে দেয়। উদ্দীপকের হিসাব খোলার মাধ্যমে জনাব তপু ও 'খ” ব্যাংকের মধ্যে ব্যাংক ও গ্রাহক সম্পর্কের সৃষ্টি হয়। কিন্তু তিনি ব্যাংকের কাছে তথ্য গোপন করার মাধ্যমে ব্যাংকের বিশ্বাস ভঙ্গ করেছেন। তাছাড়া ব্যাংকের সাথে সততার পরিচয় দেওয়া গ্রাহকের পরম দায়িত্ব। এক্ষেত্রে হিসাব খোলা থেকে শুরু করে সব সময় গ্রাহককে সঠিক তথ্য দিতে হবে। এটি ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। কিন্তু জনাব তপু সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই বলা যায়, ব্যাংকের সাথে সততার নীতি ভঙ্গ করায় 'খ' ব্যাংকের সাথে জনাব তপুর সম্পর্কের অবসান ঘটে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব তপু ও খ ব্যাংকের সম্পর্কের অবসান কেন ঘটেছিল? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর