খান ট্রেডার্স হতে প্রাপ্ত প্রথম চেকটি কোন ধরনের? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে খান ট্রেডার্স থেকে প্রাপ্ত প্রথম চেকটি একটি বাহক চেক। বাহক চেকের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উক্ত চেকটি উপস্থাপনের মাধ্যমে এর অর্থ সংগ্রহ করতে পারেন। এ চেকে প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' শব্দদ্বয় লেখা থাকে। লেনদেনের ক্ষেত্রে এ চেক তেমন নিরাপদ নয়। উদ্দীপকে জনাব তালেব একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। ঢেউটিনের মূল্য বাবদ তিনি মিরপুরের খান ট্রেডার্সের নিকট থেকে যথাক্রমে [গণিত] লক্ষ ও [গণিত] লক্ষ টাকার দুটি চেক পেয়েছেন। প্রথম চেকটির অর্থ তিনি নগদে ব্যাংক থেকে উত্তোলন করেন। সাধারণত বাহক চেক ব্যাংকে উপস্থাপন করা মাত্রই ব্যাংক নগদ অর্থ পরিশোধে বাধ্য থাকে। তাই এরূপ চেকের অর্থ গ্রাহক চাহিবামাত্র যেকোনো সময় ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন। সুতরাং, খান ট্রেডার্স থেকে প্রাপ্ত প্রথম চেকটি বাহক চেকের অন্তর্ভুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
খান ট্রেডার্স হতে প্রাপ্ত প্রথম চেকটি কোন ধরনের? বর্ণনা করো।
উদ্দীপক
Combined · 2016
উত্তর
উত্তর