জনাব আলীর স্বাক্ষরকৃত চেকটি কোন ধরনের চেক ছিল? বর্ণনা করো।
উত্তর: জনাব আলীর স্বাক্ষরকৃত চেকটি 'বাহক চেক' ছিল। যে চেকে প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' উল্লেখ থাকে তাকে বাহক চেক বলে। ব্যাংক এই ধরনের চেকের বাহককে চেকের অর্থ নগদে পরিশোধ করতে বাধ্য থাকে। এ ধরনের চেক তুলনামূলকভাবে কম নিরাপদ। উদ্দীপকে জনাব আলী একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যাংক থেকে টাকা ওঠানোর উদ্দেশ্যে তিনি একটি চেকে স্বাক্ষর করেন। তবে ভুলবশত চেকটি তার টেবিলের ড্রয়ারে রেখে বাইরে যান। তার বাড়ির চাকর চেকটি পেয়ে নির্দিষ্ট ব্যাংকে জমা দেয়। ব্যাংক সাথে সাথে উক্ত চেকের টাকা পরিশোধ করে। সাধারণত বাহক চেকের ক্ষেত্রে চেক ব্যাংকে জমা দেওয়া মাত্রই ব্যাংক তা নগদ পরিশোধে বাধ্য থাকে। সুতরাং, জনাব আলীর স্বাক্ষর করা চেকটি বাহক চেক হওয়াতেই ব্যাংক তার চাকরকে টাকা পরিশোধ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব আলীর স্বাক্ষরকৃত চেকটি কোন ধরনের চেক ছিল? বর্ণনা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর