লেনদেনের নিরাপত্তা বিধানে দ্বিতীয় চেকটিই উত্তম- মতামত দাও।
উত্তর: লেনদেনের নিরাপত্তা বিধানে দ্বিতীয় চেকটিই উত্তম উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। যে চেকের অর্থ ব্যাংক নগদে পরিশোধ না করে গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করে, তাকে দাগকাটা চেক বলে। সাধারণত বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগের বাম কোণায় আড়াআড়ি দুটি দাগ টেনে উক্ত চেককে দাগকাটা চেকে রূপান্তর করা যায়। দাগকাটা চেক সবচেয়ে বেশি নিরাপদ। উদ্দীপকে হার্ডওয়্যার ব্যবসায়ী জনাব তালেব মিরপুরের খান ট্রেডার্স থেকে [গণিত] লক্ষ ও [গণিত] লক্ষ টাকার দুটি চেক পেয়েছেন। প্রথম চেকটির অর্থ তিনি নগদে ব্যাংক থেকে উত্তোলন করেন। তবে দ্বিতীয় চেকের অর্থ তাকে ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অর্থাৎ দ্বিতীয় চেকটি হলো একটি দাগকাটা চেক। দাগকাটা চেকের অর্থ কেবল প্রাপকের ব্যাংক হিসাবে জমা হয়। ব্যাংক হিসাব ব্যতীত এরূপ চেকের অর্থ সরাসরি উত্তোলন করা যায় না। তাই চেকটি চুরি হলে বা হারিয়ে গেলেও এক্ষেত্রে প্রতারণা বা জালিয়াতির সম্ভাবনা থাকে না। সুতরাং, নিরাপত্তা বিধানে দাগকাটা চেকই সর্বোত্তম উক্তিটি সঠিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
লেনদেনের নিরাপত্তা বিধানে দ্বিতীয় চেকটিই উত্তম- মতামত দাও।
উদ্দীপক
Combined · 2016
উত্তর
উত্তর