জনাব তপু ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো।
উত্তর: জনাব তপু ব্যাংকে একটি চলতি হিসাব খুলেছেন। এ হিসাবের মাধ্যমে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়। আবার প্রয়োজন মতো ইচ্ছা অনুযায়ী টাকা উঠানো যায়। তবে এক্ষেত্রে ব্যাংক হিসাবের বিপরীতে কোনো সুদ দেয় না। এ হিসাব ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুবিধাও দিয়ে থাকে। উদ্দীপকে জনাব তপু পাটের ব্যবসায় শুরু করেন। ব্যবসায়িক লেনদেন পরিচালনার জন্য তিনি 'খ' ব্যাংক-এ একটি হিসাব খোলেন। এক্ষেত্রে প্রতিদিন জনাব তপুকে অনেকবার ব্যাংক থেকে টাকা উত্তোলন ও জমা দিতে হবে। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে মালিককে দৈনিক অসংখ্য লেনদেন করতে হয়। তাছাড়া ব্যবসায়ের জন্য যেকোনো সময় অতিরিক্ত অর্থ প্রয়োজন হতে পারে। চলতি হিসাবের মাধ্যমে ব্যাংক জনাব তপুকে আমানতের অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিবে। তাই বলা যায়, ব্যবসায় পরিচালনার জন্য জনাব তপুর 'খ' ব্যাংক-এ খোলা হিসাবটি একটি চলতি হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব তপু ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর