জনাব ফাহাদ কোন ধরনের চেক ইস্যু করেছেন তার বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ফাহাদ হুকুম চেক ইস্যু করেছেন। এ ধরনের চেক নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে ইস্যু করা হয়। এ চেকের টাকা চেকে উল্লিখিত ব্যক্তি ছাড়া ব্যাংক থেকে অন্য কেউ ওঠাতে পারে না। এ চেক বাহক চেকের তুলনায় নিরাপদ। উদ্দীপকে জনাব ফাহাদ একজন চাউল ব্যবসায়ী। তিনি জনাব সৈকতকে তিন লক্ষ টাকার একটি চেক দিলেন। চেকে জনাব সৈকতের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ, চেকটি জনাব সৈকতের নামে ইস্যু করা হয়েছে। এক্ষেত্রে আদেষ্টা (জনাব ফাহাদ) জনাব সৈকতকে টাকা পরিশোধের জন্য ব্যাংককে আদেশ দিয়েছেন। এ চেকের প্রাপক জনাব সৈকত। আর ব্যাংক কেবল জনাব সৈকতকে উক্ত চেকের অর্থ পরিশোধ করবে। সাধারণত হুকুম চেকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অর্থ পরিশোধের জন্য আদেশ দেওয়া হয়। সুতরাং বৈশিষ্ট্যগত দিক থেকে বলা যায়, জনাব ফাহাদ হুকুম চেক ইস্যু করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব ফাহাদ কোন ধরনের চেক ইস্যু করেছেন তার বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর