জনাব বাতেনের সাথে 'শীতল ব্যাংকের' সম্পর্কের অবসান ঘটানোর যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব বাতেন মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তার সাথে শীতল ব্যাংক-এর সম্পর্কের অবসান ঘটানো যৌক্তিক হয়েছে। ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক বিশ্বাসের। এ বিশ্বাস ভঙ্গ করলে ব্যাংক-গ্রাহক সম্পর্কের অবসান ঘটে। এছাড়াও আরও অনেক কারণে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের অবসান হয়। এদের মধ্যে দেউলিয়া ঘোষণা, মক্কেল মানসিক ভারসাম্য হারালে, গারনিশি অর্ডার জারি, ব্যাংক বা মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত, মক্কেলের মৃত্যু ইত্যাদি অন্যতম। উদ্দীপকে শীতল ব্যাংক জনাব বাতেন নামক এক গ্রাহককে ঋণ দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি ঋণ পরিশোধ করেননি। ব্যাংক খোঁজ নিয়ে জানতে পারে তিনি মানসিকভাবে অসুস্থ। তাই ব্যাংক তার সাথে সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। উদ্দীপকে জনাব বাতেনের সুস্থভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব নয়। কারণ আইন অনুযায়ী মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চুক্তি সম্পাদনের অধিকার রাখে না। ফলে তার পক্ষে ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। সুতরাং, জনাব বাতেনের সাথে শীতল ব্যাংকের সম্পর্কের অবসান ঘটানো যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব বাতেনের সাথে 'শীতল ব্যাংকের' সম্পর্কের অবসান ঘটানোর যৌক্তিকতা …
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর