গ্রাহক হিসেবে জনাব স্বপনের আচরণটি মূল্যায়ন করো।
উত্তর: গ্রাহক হিসেবে জনাব স্বপন তার সততার দায়িত্ব যথার্থভাবে পালন করেছেন। ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র। গ্রাহকের প্রতি ব্যাংকের কিছু দায়িত্ব রয়েছে। আবার ব্যাংকের প্রতি গ্রাহকেরও কিছু দায়িত্ব আছে। এ দায়িত্বগুলো পালন করা ব্যাংক ও গ্রাহকের অবশ্য কর্তব্য। উদ্দীপকে ব্যবসায়ী স্বপন একজন আদর্শবান লোক। তিনি কর্মচারীকে দিয়ে চেকের মাধ্যমে কিছু টাকা উত্তোলন করেন। তিনি লক্ষ্য করলেন টাকার বান্ডিলে [গণিত] টাকা বেশি আছে। পরবর্তীতে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে টাকাটি ফেরত পাঠালেন। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক সততা ও বিশ্বাসের ওপর নির্ভর করে তৈরি হয়। ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের পরম দায়িত্ব। হিসাব খোলা থেকে শুরু করে সর্বাবস্থায় সততা অবলম্বন করা উচিত। উদ্দীপকে গ্রাহক হিসেবে জনাব স্বপন [গণিত] টাকা ব্যাংকে ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে তিনি তার পরম দায়িত্বটি পালন করেছেন। এর ফলে তার সাথে ব্যাংকের সম্পর্ক আরও মজবুত হবে। তাই বলা যায়, গ্রাহক হিসেবে জনাব স্বপন ব্যাংকের প্রতি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
গ্রাহক হিসেবে জনাব স্বপনের আচরণটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর