জনাব স্বপনের প্রদত্ত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব স্বপনের দেওয়া চেকটি একটি বাহক চেক। যে চেকের অর্থ যেকোনো ব্যক্তি বা বাহক ব্যাংক থেকে সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে। যে কোনো ব্যক্তি এ ধরনের চেক বহন করে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তাকে চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকবে। এ চেকে প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' শব্দদ্বয় লিখা থাকে। উদ্দীপকে জনাব স্বপন একজন ব্যবসায়ী। তিনি তার একটি চেক কর্মচারীকে দিয়ে ব্যাংকে পাঠান। কর্মচারী চেকটি উপস্থাপন করে অর্থ উত্তোলন করেন। ব্যাংক শুধুমাত্র বাহক চেক উপস্থাপন করা মাত্র চেকের বাহককে নগদে পরিশোধ করে। অর্থাৎ জনাব স্বপনের চেকটির বাহক ঐ কর্মচারী। সে চেকটি উপস্থাপন করা মাত্রই ব্যাংক তাকে অর্থ পরিশোধ করে। তাই বলা যায়, জনাব স্বপনের দেওয়া চেকটি একটি বাহক চেক ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব স্বপনের প্রদত্ত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর