আমিনুল পুনরায় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় তার প্রতি ব্যাংক কী কী দায়িত্ব পালন করবে বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: আমিনুল পুনরায় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় তার প্রতি ব্যাংক চাহিবামাত্র অর্থ ফেরত, হিসাবের গোপনীয়তা রক্ষা, পাওনা আদায়, দেনা পরিশোধ ইত্যাদি দায়িত্ব পালন করবে। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে আইনগতভাবে গ্রাহক ও ব্যাংকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের আওতায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে একে-অপরের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য তৈরি হয়। এগুলো অবশ্যই পালনীয়। উদ্দীপকে আমিনুলের স্থানীয় বাণিজ্যিক ব্যাংকে একটি হিসাব ছিল। তিনি [গণিত] বছরের জন্য বিদেশে উচ্চ প্রশিক্ষণের জন্য গেলে ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দেয়। পরবর্তীতে তিনি দেশে ফিরে পুনরায় তার হিসাবটি চালু করেন। গ্রাহকের প্রতি দায়িত্ব হিসেবে ব্যাংক আমিনুলকে চাহিবামাত্র অর্থ ফেরত দিবে। আবার হিসাবের গোপনীয়তা রক্ষা করবে। এছাড়া আমিনুল কোনো কাজ যেমন- পাওনা আদায়, দেনা পরিশোধ ইত্যাদি করার জন্য ব্যাংককে নির্দেশ দিলে ব্যাংক তা পালন করবে। এমনকি ব্যাংক তার হিসাবে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্য সুদ জমা করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
আমিনুল পুনরায় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় তার প্রতি ব্যাংক কী কী…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর