ব্যাংকে জনাব আইয়ুবের মূল্যবান দলিলপত্রাদি জমা রাখার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব আইয়ুব তার মূল্যবান দলিলপত্রাদি ব্যাংকে জমা রাখেন যা সম্পদের নিরাপত্তা বিবেচনায় যৌক্তিক। ব্যাংকের প্রধান কাজ হলো গ্রাহকের অর্থের নিরাপত্তা দেওয়া। এছাড়াও গ্রাহক তার মূল্যবান সম্পদের দলিলপত্র, অলংকারাদি নিরাপত্তার জন্য ব্যাংকে জমা রাখতে পারে। এক্ষেত্রে ব্যাংককে নির্দিষ্ট চার্জ দিতে হয়। উদ্দীপকে জনাব আইয়ুব রাজশাহী ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন। তিনি তার ব্যবসায়ের মূল্যবান ফাইল, দলিল ও কাগজপত্রাদি ব্যাংকের লকারে জমা রাখেন। এছাড়াও ব্যাংকটির মাধ্যমে তিনি বিক্রয় থেকে প্রাপ্ত চেকের টাকাও নগদায়ন করেন। দাগকাটা চেকের ক্ষেত্রে ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি টাকা উত্তোলন করেন। উদ্দীপকের জনাব আইয়ুব তার ব্যবসায়ের মূল্যবান ফাইল, দলিল ও কাগজপত্র নিয়ে সচেতন। তাই তিনি তার প্রয়োজনীয় মূল্যবান জিনিস ব্যাংকের লকারে রাখেন। এতে উক্ত সম্পদের দলিল হারানোর বা নষ্ট হওয়ার ভয় থাকে না। তাই বলা যায়, নিরাপত্তা বিচারে উদ্দীপকের জনাব আইয়ুবের দলিল পত্রাদি জমা রাখতে লকারের ব্যবহার যৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংকে জনাব আইয়ুবের মূল্যবান দলিলপত্রাদি জমা রাখার যৌক্তিকতা মূল্…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর