ব্যাংক ও জনাব রাসেলের সম্পর্কের অবসান কী কী কারণে ঘটেছে তা বিশ্লেষণ করো।
উত্তর: দেউলিয়া ঘোষণা, গ্রাহকের মানসিক ভারসাম্য নষ্ট, গারনিশি অর্ডার, ব্যাংক বা গ্রাহকের নিজস্ব সিদ্ধান্ত, গ্রাহকের মৃত্যু ইত্যাদি কারণে ব্যাংক ও জনাব রাসেলের মধ্যে সম্পর্কের অবসান হতে পারে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক হলো বিশ্বাসের। এ বিশ্বাস ভঙ্গ হলে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক শেষ হয়ে যায়। এছাড়াও মৃত্যু, গ্রাহকের নিজস্ব ইচ্ছা, দেউলিয়া ঘোষণা ইত্যাদি নানা কারণেও গ্রাহকের সাথে সম্পর্কের অবসান হতে পারে। উদ্দীপকে জনাব রাসেল ব্যাংকে একটি হিসাব খোলেন। হিসাব খোলার সময় সে প্রতারণার আশ্রয় নিয়ে কিছু তথ্য গোপন করেন। ব্যাংক ব্যাপারটি বুঝতে পেরে হিসাবটি বন্ধ করে দেয়। এক্ষেত্রে ব্যাংক ও জনাব রাসেলের সম্পর্কটি ছিল ব্যাংক গ্রাহক সম্পর্ক। ব্যাংক-গ্রাহক সম্পর্কের মূলভিত্তি হচ্ছে বিশ্বাস। উদ্দীপকে জনাব রাসেল তথ্য গোপন করে এ বিশ্বাস ভঙ্গ করে। ফলে ব্যাংক তার হিসাব বন্ধ করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের অবসান করে। এটা ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। এছাড়াও তিনি দেউলিয়া ঘোষণা হলে, মানসিক ভারসাম্য, হারালে বা তার ওপর গারনিশি অর্ডার জারি হলে ব্যাংক তার হিসাব বন্ধ করতে পারবে। আবার তার নিজস্ব সিদ্ধান্ত বা হিসাবের সম্পূর্ণ জের স্থানান্তর করেও ব্যাংক গ্রাহক সম্পর্কের অবসান করা যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক ও জনাব রাসেলের সম্পর্কের অবসান কী কী কারণে ঘটেছে তা বিশ্লেষণ…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর