ব্যাংকার মি. রফিককে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন কেন? বিশ্লেষণ করো।
উত্তর: গ্রাহকের প্রতি হিসাবের গোপনীয়তা রক্ষার দায়িত্ব পালন করার জন্য ব্যাংকার মি. রফিককে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে ওঠে। তাই গ্রাহকের স্বার্থ রক্ষা করা ব্যাংকের একটি পবিত্র দায়িত্ব। এতে ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্যের গোপনীয়তা রক্ষা করে। উদ্দীপকে আবুল হোসেনের ইস্যুকৃত চেকের স্বাক্ষর এবং নমুনা স্বাক্ষর কার্ডে সংরক্ষিত স্বাক্ষরের সাথে কোনো মিল নেই। তাই ব্যাংক উক্ত চেকের অর্থ তার পাওনাদার মি. রফিককে পরিশোধ করেন নি। এতে মি. রফিক ব্যাংকের কাছে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানতে চাইল। ব্যাংকার এ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করা। এই আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য ব্যাংক গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে। এটি গ্রাহকের প্রতি ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশ অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করতে পারে না। উপরিউক্ত কারণে উদ্দীপকে ব্যাংকার মি. রফিককে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানায়নি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংকার মি. রফিককে চেকের অর্থ পরিশোধ না করার কারণ জানাতে অপারগতা প…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর