ব্যাংক আবুল হোসেনের প্রস্তুতকৃত চেকের টাকা পরিশোধে অস্বীকৃতি জানায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: নমুনা স্বাক্ষর কার্ডে সংরক্ষিত স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষরের মিল না থাকায় ব্যাংক আবুল হোসেনের চেকের টাকা পরিশোধে অস্বীকৃতি জানায়। র্যাংক হিসাব খোলার সময় আবেদনপত্রের সাথে ছাপানো যে কার্ডে আমানতকারী স্বাক্ষর করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলা হয়। ব্যাংক অত্যন্ত সতর্কতার সাথে এ কার্ড সংরক্ষণ করে। পরবর্তীতে লেনদেনের সময় গ্রাহককে নমুনা স্বাক্ষর কার্ডে সংরক্ষিত স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর দিয়ে লেনদেন করতে হয়। উদ্দীপকে আবুল হোসেন এবি ব্যাংকে হিসাব খোলার সময় নমুনা স্বাক্ষর কার্ডে বাংলায় স্বাক্ষর করেন। পরবর্তীতে চেক প্রস্তুতের সময় ইংরেজিতে সংক্ষেপে স্বাক্ষর করেন। এতে ব্যাংকে সংরক্ষিত নমুনা স্বাক্ষর কার্ডের সাথে চেকে দেওয়া স্বাক্ষরের কোনো মিল নেই। চেকে স্বাক্ষর অমিল থাকায় ব্যাংক এর অর্থ পরিশোধ করেনি। তাই মি. রফিককে ব্যাংক চেকের টাকা পরিশোধ করে নি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক আবুল হোসেনের প্রস্তুতকৃত চেকের টাকা পরিশোধে অস্বীকৃতি জানায় …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর