জনাব কবিরের সাথে 'তৃপ্তি ব্যাংক'-এর সম্পর্ক অবসায়নের যৌক্তিক কারণ মূল্যায়ন করো।
উত্তর: মানসিক ভারসাম্য হারানো এবং গারনিশি অর্ডার জারি হওয়ার কারণে উদ্দীপকে জনাব কবিরের সাথে তৃপ্তি ব্যাংক-এর সম্পর্ক অবসান যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান। বিভিন্ন কারণে এ সম্পর্কের অবসান ঘটতে পারে। এর মধ্যে গ্রাহক দেউলিয়া হওয়া, গারনিশি অর্ডার জারি হওয়া এবং মানসিক ভারসাম্য হারানো অন্যতম কারণ। উদ্দীপকে জনাব কবির ফার্নিচার ব্যবসায় শুরু করার জন্য তৃপ্তি ব্যাংক লি.-এর কাছ থেকে ঋণ নেন। তিনি ফার্নিচার তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঠ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কেনেন। হঠাৎ একটি দুর্ঘটনায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি ব্যবসায়িক কাজ ঠিকমত পরিচালনা করতে পারছেন না। ফলে জনাব সাইফুলের কাছ থেকে কাঠ ক্রয় বাবদ [গণিত] টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেন নি। এতে জনাব সাইফুল তার বিরুদ্ধে মামলা করেন। আদালত তৃপ্তি ব্যাংক লি.-কে জনাব কবিরের সব ব্যাংকিং লেনদেন বন্ধ করে দিতে বলে। গ্রাহক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে বা দীর্ঘদিন লেনদেন না করলে ব্যাংকের সাথে তার সম্পর্কের অবসান হতে পারে। আবার গারনিশি অর্ডার জারি হলে, ব্যাংক বা মক্কেল নিজে সিদ্ধান্ত নিলেও এ সম্পর্কের অবসান হতে পারে। উদ্দীপকে জনাব কবির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এছাড়া পাওনাদারের টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারার কারণে আদালত তার বিরুদ্ধে গারনিশি অর্ডার জারি করে। ফলে ব্যাংক ও তার মধ্যকার সম্পর্কের অবসান ঘটে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, জনাব কবিরের সাথে তৃপ্তি ব্যাংক-এর সম্পর্ক অবসান যৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব কবিরের সাথে 'তৃপ্তি ব্যাংক'-এর সম্পর্ক অবসায়নের যৌক্তিক কারণ ম…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর