ব্যাংকের প্রতি গ্রাহক হিসেবে আব্দুল করিমের দায়িত্ব মূল্যায়ন করো।
উত্তর: ব্যাংকের প্রতি গ্রাহক হিসেবে জনাব আব্দুল করিম সততার দায়িত্ব পালন করেছেন। ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক আস্থা ও বিশ্বাস ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র। গ্রাহকের প্রতি ব্যাংকের কিছু দায়িত্ব রয়েছে। পাশাপাশি ব্যাংকের প্রতি গ্রাহকেরও কিছু দায়িত্ব রয়েছে। এ দায়িত্বগুলো পালন করা ব্যাংক ও গ্রাহকের অবশ্য কর্তব্য। উদ্দীপকে জনাব আব্দুল করিমকে তার একজন দেনাদার [গণিত] টাকার একটি বান্ডেল দিলেন। পরের দিন উক্ত টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় তিনি বান্ডেলের ভিতর [গণিত] টাকার দুইটি জাল নোট দেখতে পেলেন। ফলে তিনি নিজের পকেট থেকে দুইটি পাঁচশত টাকার নোটসহ উক্ত টাকা ব্যাংকে জমা দেন। এখানে, জনাব আব্দুল করিম ব্যাংকের প্রতি তার সততার পরিচয় দেখিয়েছেন। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক সততা ও বিশ্বাসের ওপর নির্ভর করে তৈরি হয়। ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের পরম দায়িত্ব। উদ্দীপকে জনাব আব্দুল করিম গ্রাহক হিসেবে ব্যাংকে জাল নোট জমা না দিয়ে সততার পরিচয় দিয়েছেন। ফলে তার সাথে ব্যাংকের সম্পর্ক আরও মজবুত হবে। তাই বলা যায়, গ্রাহক হিসেবে সততার পরিচয় দিয়ে জনাব আব্দুল করিম ব্যাংকের প্রতি তার পরম দায়িত্বটি পালন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংকের প্রতি গ্রাহক হিসেবে আব্দুল করিমের দায়িত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর