তুমি কি মনে করো “ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার”? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। হিসাব খোলার মাধ্যমে আইনগতভাবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। এতে দুই পক্ষের মধ্যে বিদ্যমান সম্পর্ক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপক অনুযায়ী অর্থকে কেন্দ্র করে ব্যাংকিং ব্যবসায় গড়ে ওঠে। আবার গ্রাহককে কেন্দ্র করে এ ব্যবসায় পরিচালিত হয়। এতে ব্যাংক গ্রাহকের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংক ও গ্রাহক উভয়ই তাদের দায়িত্ব পালনে সচেতন হলে তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান থাকে। এতে গ্রাহক তার টাকা নিরাপদে ব্যাংকে রাখতে পারে। আবার গ্রাহক বিভিন্ন আর্থিক লেনদেন সহজে ও নিরাপদে করতে পারে। ফলে ব্যাংক অধিক মূলধন গঠন করতে পারে। এর মাধ্যমে সে বিনিয়োগ করা ও রাষ্ট্রীয় উদ্দেশ্যাবলি অর্জন করতে পারে। ফলে অর্থনীতিতে অর্থের প্রবাহ বেড়ে যায়। সুতরাং বলা যায়, ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে করো “ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই অর্থনৈ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর