উদ্দীপকের আলোকে A-ব্যাংকের প্রধান কার্যাবলি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আলোকে A ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে মূলধন গঠন, বিনিময় মাধ্যম সৃষ্টি এবং আমদানি-রপ্তানিতে সাহায্য করার মাধ্যমে কার্যক্রম সম্পাদন করে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানত বেশি সুদে ঋণ দেয়। এছাড়া মূলধন গঠন, বিনিময় মাধ্যম সৃষ্টি, নোট ইস্যু, আমদানি-রপ্তানিতে সাহায্যসহ অন্যান্য কার্য সম্পাদন করে থাকে। উদ্দীপকে দেখা যায়, A ব্যাংক জনগণের সঞ্চয়গুলো আমানত হিসেবে সংগ্রহ করে। চেক, প্রত্যয়পত্র ও ব্যাংক ড্রাফট ইস্যুর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে। এছাড়াও বৈদেশিক আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। এ সকল কার্যক্রম বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করে বিধায় A ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো জনগণের নিকট আমানত সংগ্রহ করা এবং ঋণ প্রদান করা। এ ব্যাংক জনগণের সঞ্চয়গুলোকে একত্রিত করে। ফলে ব্যাংকের তহবিল বাড়ে এবং আমানতকারীর মূলধন গঠিত হয়। এ ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন সেবা প্রদান করে। এতে করে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এছাড়া বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে A-ব্যাংকের প্রধান কার্যাবলি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর