ইমরানের অবশিষ্ট টাকার পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ ব্যাংকের জন্য কতটুকু যুক্তিযুক্ত? মতামত দাও।
উত্তর: হিসাবের গোপনীয়তা রক্ষা করা গ্রাহকের প্রতি ব্যাংকের অন্যতম--পবিত্র দায়িত্ব হওয়ায় ব্যাংক নীলিমা রহমানকে জনাব ইমরানের অবশিষ্ট টাকার পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করেছে; যা যৌক্তিক হয়েছে। হিসাবের গোপনীয়তা রক্ষা করা গ্রাহকের প্রতি ব্যাংকের অন্যতম পবিত্র দায়িত্ব। আর তাই গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি' অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাবসংক্রান্ত তথ্য অন্যকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করতে পারে না। উদ্দীপকে লক্ষণীয় যে, জনাব ইমরানের স্বাক্ষরিত একটি চেক নিয়ে নীলিমা রহমান ব্যাংকের কাছে জমা দেয়। ব্যাংক নিয়ম অনুযায়ী আমানতকারীর নির্দেশ পালন করে এবং নীলিমাকে চেকে উল্লেখ পরিমাণ টাকা পরিশোধ করে। পরক্ষণেই নীলিমা ব্যাংকের নিকট ইমরানের হিসাবে কত টাকা আছে তা জানতে চায়। কিন্তু ব্যাংক তা জানাতে অপারগতা প্রকাশ করে। এখানে হিসাবের গোপনীয়তা রক্ষার স্বার্থে ব্যাংকের অপারগতা প্রকাশ যৌক্তিক। আমানতকারীর হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের পবিত্র দায়িত্ব। এর ব্যত্যয় ঘটলে আমানতকারীর অর্থ এবং জানমালের ক্ষতি সংঘটিত হতে পারে। এক্ষেত্রে ব্যাংক যদি নীলিমা রহমানকে জনাব ইমরানের হিসাবের তথ্য জানাতো তাহলে ব্যাংকের গোপনীয়তার নীতিটি লঙ্ঘিত হতো। সুতরাং গ্রাহকের অনুমতি বা আইনগত নির্দেশ ব্যতীত জনাব ইমরানের অবশিষ্ট টাকার পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করা ব্যাংকের জন্য যুক্তিযুক্ত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ইমরানের অবশিষ্ট টাকার পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ ব্যাংকের জন্য কত…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর