“ব্যবসায়িক লেনদেনে ২য় চেকটি অধিক নিরাপদ”- উক্তিটির সত্যতা বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়িক লেনদেনে প্রথম চেক তথা বাহক চেকটির তুলনায় দ্বিতীয় চেক্ তথা দাগকাটা চেকটি অধিক নিরাপদ। যে চেকের অর্থ চাহিবামাত্র ব্যাংক এর বাহককে প্রদান করে তাকে বাহক চেক বলে। অপরদিকে, যে চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয় তাকে দাগকাটা চেক বলে। দাগকাটা চেক অন্যান্য চেক অপেক্ষা অধিক নিরাপদ। উদ্দীপকে জনাব ফয়সাল রড ও সিমেন্টের একজন পাইকারি বিক্রেতা। তিনি সাভারের ভুঁইয়া এন্টারপ্রাইজের নিকট থেকে ২ লক্ষ ও ৫ লক্ষ টাকার দুটি চেক পান। প্রথম চেকটির অর্থ ব্যাংক নগদে প্রদান করে এবং দ্বিতীয় চেকটির অর্থ নগদে প্রদান না করে তার ব্যাংক হিসাবে জমা দিতে বলে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, প্রথম চেকটি হলো বাহক চেক এবং দ্বিতীয় চেকটি হলো দাগকাটা চেক। বাহক চেক চুরি বা হারিয়ে গেলে চেকের প্রাপককে দুশ্চিন্তায় পড়তে হয়। কেননা এরূপ চেকের টাকা যে ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করবে ব্যাংক তাকে নগদ টাকা প্রদান করবে। অপরদিকে দাগকাটা চেক চুরি বা হারিয়ে গেলে কিংবা বড়ো ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করলে দুশ্চিন্তায় পড়তে হয় না। কারণ এরূপ চেকের টাকা চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরবর্তীতে চেকের অর্থ সংগ্রহ করতে হয়। তাই এ চেকের টাকা যে কেউ ব্যাংক থেকে নগদে উত্তোলন করতে পারে না। তাই বলা যায়, ব্যবসায়িক লেনদেনে বাহক চেকের তুলনায় দাগকাটা চেক অধিক নিরাপদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
“ব্যবসায়িক লেনদেনে ২য় চেকটি অধিক নিরাপদ”- উক্তিটির সত্যতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর