আলফা ব্যাংক ও গ্রাহক জনাব ইফামের মধ্যকার সম্পর্কের ধরন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলফা ব্যাংক ও গ্রাহক জনাব ইফামের মধ্যকার সম্পর্কের ধরন হলো চুক্তিবদ্ধ সম্পর্ক ও ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে সম্পর্ক। ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বিদ্যমান। যেমন-ডেটর-ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের অছি, বন্ধকদাতা-বন্ধকগ্রহীতা সম্পর্ক এবং ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে সম্পর্ক। উদ্দীপকে জনাব ইফাম একজন সরকারি চাকরিজীবী। তিনি আলফা ব্যাংকের মাধ্যমে তার সমস্ত ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করেন। এক্ষেত্রে আলফা ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে তাদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। আবার উক্ত ব্যাংক দীর্ঘ ২০ বছর যাবত তার পক্ষ থেকে অনেক কাজ করে দেয়। এতে করে উভয় পক্ষের মধ্যে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে সম্পর্কের সৃষ্টি হয়। হিসাব খোলার মাধ্যমে জনার ইফাম ও আলফা ব্যাংকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। 'এই চুক্তির কারণে আলফা ব্যাংক তার জমাকৃত টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য থাকে। এছাড়া ব্যাংকটি তার পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। তাই জনাব ইফাম তার ফ্ল্যাটের মূল্য চেকের মাধ্যমে বিক্রেতাকে পরিশোধে সক্ষম হয়েছে। সুতরাং বলা যায়, আলফা ব্যাংক ও গ্রাহক জনাব ইফামের মধ্যেকার সম্পর্কের ধরন হলো চুক্তিবদ্ধ সম্পর্ক ও ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে সম্পর্ক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
আলফা ব্যাংক ও গ্রাহক জনাব ইফামের মধ্যকার সম্পর্কের ধরন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর