জনাব ইফামের ফ্ল্যাটের মূল্য পরিশোধের কৌশলটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইফাম দাগকাটা চেকের মাধ্যমে ফ্ল্যাটের মূল্য পরিশোধ করেন। বাহক বা হুকুম চেকের উপরিভাগে বাম কোণে আড়াআড়িভাবে দুটি দাগ কেটে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে। প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে হয়। উদ্দীপকে জনাব ইফাম ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট ক্রয় করেন। ফ্ল্যাটের মূল্য তিনি এমন একটি মাধ্যমে পরিশোধ করেন যাতে ফ্ল্যাট বিক্রেতার ব্যাংক হিসাবে টাকা জমা হওয়া ব্যতীত নগদে উত্তোলনের সুযোগ না থাকে। অর্থাৎ জনাব ইফাম দাগকাটা চেকের মাধ্যমে ফ্ল্যাটের মূল্য পরিশোধ করেন। দাগকাটা চেকের অর্থ ব্যাংক থেকে নগদে উত্তোলনের সুযোগ থাকে না। চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে হয়। তাই বড়ো অঙ্কের লেনদেনে এরূপ চেক অধিক নিরাপদ। সুতরাং বলা যায়, জনাব ইফামের ফ্ল্যাটের মূল্য পরিশোধের কৌশলটি হলো দাগকাটা চেক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব ইফামের ফ্ল্যাটের মূল্য পরিশোধের কৌশলটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর