জনাব সোহাগকে প্রদত্ত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ইমতিয়াজের প্রদত্ত চেকটি হলো দাগকাটা চেক। বাহক বা হুকুম চেকের বাম কোণে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে। এ চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়। উদ্দীপকে জনাব মারুফ তার পাওনাদার জনাব ইমতিয়াজকে ১ লক্ষ টাকার একটি চেক দিয়েছেন। জনাব ইমতিয়াজ চেকটির অর্থ নগদে সংগ্রহের উদ্দেশ্যে 'সারথী' ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা চেকের অর্থ নগদে পরিশোধ না করে ব্যাংক হিসাবের মাধ্যমে উপস্থাপন করতে বলেন। মূলত বাহক ও হুকুম চেকের অর্থ ব্যাংক থেকে নগদে সংগ্রহ করা গেলেও দাগকাটা চেকের অর্থ নগদে সংগ্রহ করা যায় না। প্রথমে প্রাপকের ব্যাংক হিসাবে চেকটি জমা দিতে হয়। পরবর্তীতে চেক কেটে কিংবা কার্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায়। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, উদ্দীপকে জনার ইমতিয়াজের প্রদত্ত চেকটি হলো দাগকাটা চেক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব সোহাগকে প্রদত্ত চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর