"উদ্দীপকের মি. আহনাফ তার মক্কেলকে প্রদত্ত চেকটি অধিকতর নিরাপদ।"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. আহনাফ তার মক্কেলকে প্রদত্ত দাগকাটা চেকটি অধিকতর নিরাপদ- উক্তিটি যথার্থ। চেক বলতে প্রধানত বাহক চেক, হুকুম চেক এবং দাগকাটা চেককে বোঝায়। এক্ষেত্রে বাহক ও হুকুম চেকের টাকা ব্যাংক থেকে নগদে সংগ্রহ করা যায়। তবে দাগকাটা চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়। তাই অন্যান্য চেক অপেক্ষা দাগকাটা চেক অধিক নিরাপদ। উদ্দীপকে মি. আহনাফ তার মক্কেলকে 'প্রাপকের হিসাবে দেয়' লেখা একটি চেক ইস্যু করে। বৈশিষ্ট্য বিবেচনায় এটি একটি দাগকাটা চেক। অপরদিকে, মি. রোহান, মি. আহনাফের নাম উল্লেখ করে একটি চেক প্রদান করেন। প্রাপকের নাম উল্লেখ থাকায় বৈশিষ্ট্য বিবেচনায় এটি হলো হুকুম চেক। দাগকাটা চেক চুরি বা হারিয়ে গেলেও প্রাপকের উদ্বিগ্ন বা দুশ্চিন্তার কারণ হয় না। কেননা দাগকাটা চেকের অর্থ যে কেউ ব্যাংক থেকে সংগ্রহ করতে পারে না। এরূপ চেকের অর্থ সংগ্রহে প্রথমে চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিতে হয়। পরবর্তীতে চেকের অর্থ উত্তোলন করা যায়। তাই এরূপ চেক অধিক নিরাপদ। অন্যদিকে, হুকুম চেকের টাকা ব্যাংক থেকে নগদে সংগ্রহ করা যায়। প্রাপকের ব্যাংক হিসাবে জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই এরূপ চেক হারিয়ে গেলে চেকের প্রকৃত প্রাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলা যায়, নিরাপত্তা বিবেচনায় মি. আহনাফ তার মক্কেলকে প্রদত্ত দাগকাটা চেকটি অধিকতর নিরাপদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
"উদ্দীপকের মি. আহনাফ তার মক্কেলকে প্রদত্ত চেকটি অধিকতর নিরাপদ।"- উক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর