চেকের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটি জনাব মাসুমের প্রতি কোন দায়িত্বটি পালন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: চেকের অর্থ পরিশোধের মাধ্যমে উদ্দীপকের ব্যাংকটি জনাব ইমরানের প্রতি "আমানতকারীর নির্দেশ পালন” দায়িত্বটি পালন করেছে। ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যেমন, মক্কেল কোনো ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিলে ব্যাংক সেই অনুযায়ী পরিশোধ করে। উদ্দীপকে জনাব ইমরান তার স্বাক্ষরিত একটি চেক পাওনাদার নীলিমা রহমানকে দেয়। তিনি উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক সাথে সাথে টাকা পরিশোধ করে। এরূপ কাজের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতি দায়িত্ব পালন করেছে; যা আমানতকারীর নির্দেশ পালন দায়িত্বের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, চেকের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটি জনাব ইমরানের প্রতি "আমানতকারীর নির্দেশ পালন” দায়িত্বটি পালন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
চেকের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটি জনাব মাসুমের প্রতি কোন দায়িত্ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর