লেনদেনের নিরাপত্তার জন্য জনাব হিমেলের কোন ধরনের চেক ব্যবহার করা উচিত? মতামত দাও।
উত্তর: লেনদেনের নিরাপত্তার জন্য জনাব হিমেলের দাগকাটা চেক ব্যবহার করা উচিত হবে বলে আমি মনে করি। বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাঁকে দাগকাটা চেক বলে। প্রাপকের ব্যাংক হিসাবে জমাদানের মাধ্যমে উক্ত চেকের অর্থ উত্তোলন করতে হয়। উদ্দীপকে ব্যবসায়ী জনাব হিমেল প্রথমে যে চেকের ব্যবহার করেছেন তা ছিল বাহক চেক। তাই তার কর্মচারী চেকটি পেয়ে নগদ অর্থ উত্তোলনের সুযোগ পেয়েছিল। কিন্তু তিনি যদি উক্ত চেকের বামদিকে উপরিভাগে দুটি সমান্তরাল রেখা টেনে রাখতেন তাহলে তা দাগকাটা চেকে রূপান্তর হতো। এর ফলে তার চেকটি ব্যাংকে উপস্থাপন করলেও ব্যাংক নগদে অর্থ পরিশোধ করত না। দাগকাটা চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধিত হয় বলে এই চেক হারানো বা চুরি গেলেও এর অর্থ কেউ সহজে উত্তোলন করতে পারে না। এছাড়াও দাগকাটা চেকের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতি রোধ করা যায়। এক্ষেত্রে জনাব হিমেল যেহেতু একজন ব্যবসায়ী এবং তাকে প্রতিনিয়ত চেক দ্বারা বড়ো অঙ্কের লেনদেন করতে হয়, তাই তার জন্য দাগকাটা চেক অধিক নিরাপদ। সুতরাং বলা যায়, লেনদেনের নিরাপত্তা বিবেচনায় জনাব হিমেলের দাগকাটা চেক ব্যবহার করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
লেনদেনের নিরাপত্তার জন্য জনাব হিমেলের কোন ধরনের চেক ব্যবহার করা উচি…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর