জনাব হিমেলের স্বাক্ষরিত চেক কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব হিমেলের স্বাক্ষরিত চেকটি হলো বাহক চেক। যে চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে তাকে বাহক চেক বলে। বাহক চেক উপস্থাপনকারীকে ব্যাংক নগদ অর্থ দিতে বাধ্য থাকে। তাই এ ধরনের চেকের নিরাপত্তা কয়। উদ্দীপকে ব্যবসায়ী জনাব হিমেল তার স্বাক্ষরিত ১,৫০,০০০ টাকার একটি চেক স্বাক্ষর করে তার টেবিলের ড্রয়ারে রাখেন। তার একজন কর্মচারী চেকটি নিয়ে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক সাথে সাথে টাকা পরিশোধ করে। কারণ চেকটি ছিল বাহক চেক। বাহক চেকের ক্ষেত্রে যে চেক বহন করে ব্যাংকে উপস্থাপন করবে ব্যাংক তাকেই উক্ত চেকের অর্থ পরিশোধ করে। সুতরাং বলা যায়, জনাব হিমেলের স্বাক্ষরিত চেকটি হলো বাহক চেক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব হিমেলের স্বাক্ষরিত চেক কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর