বিলের অর্থ আদায় দ্বারা 'রূপন্তি ব্যাংক' জনাব মানিকের মতো গ্রাহকদের প্রতি কোন দায়িত্বটি পালন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বিলের অর্থ আদায় দ্বারা 'রূপন্তি ব্যাংক' জনাব মানিকের মতো গ্রাহকদের প্রতি আমানতকারীর নির্দেশ পালন করেছেন। আমানতকারীর নির্দেশ পালন গ্রাহকের প্রতি ব্যাংকের অন্যতম দায়িত্ব। ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীরর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যেমন: মক্কেল কোনো ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিলে ব্যাংক সেই অনুযায়ী পরিশোধ করে। উদ্দীপকে ব্যবসায়ী মানিক 'রূপন্তি' ব্যাংকে জনাব রফিকের নিকট থেকে প্রাপ্য বিলের অর্থ আদায়ের জন্য নির্দেশ দেন। এ প্রেক্ষিতে জনাব রফিকের নিকট থেকে একটি চেক পান, যার অর্থ উঠানোর জন্য তার ব্যাংক হিসাবে চেকটি জমা দিতে হয়। বিলের অর্থ উঠানোর জন্য তার ব্যাংক হিসাবে চেকটি জমা দিতে হয়। বিলের অর্থ আদায়ের মাধ্যমে ব্যাংক আমানতকারীর নির্দেশ পালন করেছে। মক্কেল যদি তৃতীয় কোনো পক্ষ হতে অর্থ, চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকের উপর আদেশ জারি করে, তখন ব্যাংক সেই নির্দেশ পালন করে। তাই বলা যায়, বিলের অর্থ আদায় করে 'রূপন্তি' ব্যাংক গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব পালন করেছ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
বিলের অর্থ আদায় দ্বারা 'রূপন্তি ব্যাংক' জনাব মানিকের মতো গ্রাহকদের …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর