আদনান সাহেবের চেকটির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক উল্লিখিত জনাব আদনানের প্রদত্ত চেকটি হলো বাহক চেক। যে চেকের টাকা যে-কোনো ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করে সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে। এ ধরনের চেকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো- যার কাছে চেকটি থাকবে সে-ই চেকের মালিক বা অধিকারী হবে। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক বাহককে টাকা দিতে বাধ্য থাকে। মি. আদনান একজন চাকরিজীবী। তিনি তার ছেলে আসিফকে ২০,০০০ টাকার একটি চেক দিয়ে ব্যাংকে পাঠান। ব্যাংক চেকটি পেয়ে তাৎক্ষণিক এর টাকা পরিশোধ করেছে। বাহক চেকের ক্ষেত্রেই ব্যাংক চেকের বাহককে চেক উপস্থাপনের সাথে সাথে গ্রাহকের হিসাবে টাকা থাকা সাপেক্ষে তাৎক্ষণিক চেকের অর্থ নগদে পরিশোধে বাধ্য। অতএব এটি নিশ্চিত যে, উদ্দীপকের জনাব আদনান তার ছেলেকে যে চেকটি দিয়েছিলেন তা ছিল একটি বাহক চেক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
আদনান সাহেবের চেকটির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর