চেকটির নিরাপত্তা বিধানে জনাব জুবায়ের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব জুবায়েরের গৃহীত পদক্ষেপ হুকুম চেককে দাগকাটা চেকে রূপান্তর করেছে, যা চেকটির নিরাপত্তা বাড়িয়েছে। বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগের বাম কোণায় আড়াআড়ি দুটি দাগ কেটে দাগকাটা চেকে রূপান্তর করা যায়। ব্যাংক এ চেকের টাকা নগদে পরিশোধ করে না। প্রাপকের ব্যাংক হিসাবে এ চেক জমা দিয়ে টাকা ওঠানো যায়। উদ্দীপকে জনাব জুবায়ের ৫০,০০০ টাকা একটি চেক পান। তিনি দেখলেন চেকটিতে তার নিজের নাম লেখা রয়েছে। অর্থাৎ, চেকটি একটি হুকুম চেক। পরবর্তীতে তিনি চেকের নিরাপত্তার কথা বিবেচনা করে চেকটির বাম কোণের ওপরে আড়াআড়িভাবে দুটি রেখা টেনে দিলেন। জনাব জুবায়ের উক্ত কাজের মাধ্যমে চেকটিকে দাগকাটা চেকে পরিণত করেছেন। ফলে কেবল তিনিই তার ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে চেকটি চুরি হলে বা হারিয়ে গেলেও প্রতারণা বা জালিয়াতির আশঙ্কা নেই। অর্থাৎ, অন্য কেউ চাইলেও এ চেকের টাকা তুলতে পারবে না। সুতরাং বলা যায়, চেকটির নিরাপত্তা বিধানে জনাব জুবায়েরের গৃহীত পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
চেকটির নিরাপত্তা বিধানে জনাব জুবায়ের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর