তুমি কি মনে করো উদ্দীপকের ব্যাংক এবং গ্রাহক পরস্পরের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংক এবং গ্রাহক পরস্পরের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করেনি বলে আমি মনে করি। ব্যাংক এবং গ্রাহককে মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক। এ সম্পর্ক অনুযায়ী ব্যাংক গ্রাহকের চাওয়ামাত্র আমানতকৃত অর্থ ফেরত দেয়। এছাড়াও ব্যাংক গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে। আমানতকারীর প্রতিনিধি হিসেবেও ব্যাংক কাজ করে। আবার গ্রাহকও সময়মতো ঋণ পরিশোধ করে। এভাবে ব্যাংকিং লেনদেনে গ্রাহক সততার পরিচয় দেয়। উদ্দীপকের জনাব সজীব 'ক' ব্যাংকে হিসাব খোলেন। সম্প্রতি ব্যাংকটি নিয়মিত ঋণের কিস্তি পরিশোধের জন্য তাকে ব্যাংক নোটিশ দিয়েছে। আবার জনাব সজীবের দুটি চেকের টাকা ঐ ব্যাংক যথাসময়ে পরিশোধ করতে পারেনি। অর্থাৎ, ব্যাংক এবং গ্রাহক উভয়ই দায়িত্ব পালনে অবহেলার পরিচয় দিয়েছে। উদ্দীপকের জনাব সজীব এবং তার হিসাব খোলা 'ক' ব্যাংক পরস্পরের প্রতি দায়িত্ব পালন করতে পারেনি। গ্রাহক হিসেবে জনাব সজীবের দায়িত্ব যথাসময়ে ঋণের কিস্তি পরিশোধ করা। কিন্তু তিনি তা করেননি। তাই ব্যাংকটি তাকে ঋণ পরিশোধের জন্য নোটিশ পাঠিয়েছে। অন্যদিকে 'ক' ব্যাংকও জনাব সজীবের দুটি চেকের টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেনি। এখানে গ্রাহক যেমন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তেমনি ব্যাংক ও তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই বলা যায়, জনাব সজীব ও ব্যাংক 'ক' উভয়ই তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে করো উদ্দীপকের ব্যাংক এবং গ্রাহক পরস্পরের প্রতি যথাযথভাব…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর