পলাশ গ্রাহক হিসাবে কোন দায়িত্ব পালন করেননি? বিশ্লেষণ করো।
উত্তর: গ্রাহক হিসেবে পলাশ ঋণ পরিশোধের দায়িত্বটি যথাযথভাবে পালন করেননি। ব্যাংকের কাছ থেকে গৃহীত ঋণ চুক্তি অনুযায়ী সময়মতো পরিশোধ করা মক্কেলের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। মক্কেল তার এ দায়িত্ব পালন না করলে ব্যাংক বন্ধকি সম্পত্তি জব্দ ও বিক্রয় করে। উল্লিখিত সম্পত্তি বিক্রি করে আইনের ভিত্তিতে ঋণের অর্থ উদ্ধার করতে পারে। উদ্দীপকে জনাব পলাশ ব্যস্ততার কারণে যথাসময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় তিনি তার ব্যাংক “বোর্ড ব্যাংককে” একটা লিখিত আবেদন জানান। এ আবেদনের প্রেক্ষিতে “বোর্ড ব্যাংক” উক্ত বিলগুলো নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছে। সম্প্রতি ব্যাংকটি জনাব পলাশকে নিয়মিত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের জন্য একটি নোটিশ পাঠিয়েছে। কোনো গ্রাহক ব্যাংক ঋণের অর্থ নিয়মিত পরিশোধ না করলে ব্যাংক তার বরাবর নোটিশ পাঠায়। উদ্দীপকে জনাব পলাশ নিয়মিত ঋণ পরিশোধ করছিলেন না। গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি জনাব পলাশের দায়িত্ব হচ্ছে সময়মতো এবং চুক্তিমত ঋণ পরিশোধ করা। কিন্তু জনাব পলাশ এই দায়িত্ব পালনে ব্যর্থ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব পলাশ গ্রাহক হিসেবে ঋণ পরিশোধের দায়িত্বটি পালন করতে পারেননি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
পলাশ গ্রাহক হিসাবে কোন দায়িত্ব পালন করেননি? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর