সমস্যা সমাধানে পলাশ এবং 'বোর্ড ব্যাংক'-এর মধ্যে কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: সমস্যা সমাধানে পলাশ ও বোর্ড ব্যাংকের মধ্যে “ব্যাংক গ্রাহকের প্রতিনিধি” সম্পর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংক গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায় করে। এ কাজের মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ককে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি সম্পর্ক বলা হয়। উদ্দীপকে জনাব পলাশ ব্যস্ততার কারণে যথাসময়ে বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল পরিশোধ করতে পারছেন না। তিনি বোর্ড ব্যাংকের একজন গ্রাহক। তাই তিনি ব্যাংককে একটি লিখিত অনুরোধ জানান। উক্ত অনুরোধের কারণে ব্যাংকটি নিয়মিতভাবে উক্ত বিলগুলো পরিশোধ করে যাচ্ছে। উদ্দীপকের পলাশ ও বোর্ড ব্যাংকের এ সম্পর্ক গ্রাহক ব্যাংকের প্রতিনিধি সম্পর্কের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, তাদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটি হলো "ব্যাংক গ্রাহকের প্রতিনিধি"।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
সমস্যা সমাধানে পলাশ এবং 'বোর্ড ব্যাংক'-এর মধ্যে কোন ধরনের সম্পর্ক স…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর