গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের আলোকে জনাব জামাল উদ্দীনের কার্যক্রম মূল্যায়ন করো।
উত্তর: জনাব জামাল উদ্দীনের সাথে মিতালি ব্যাংক-এর ব্যাংকার-গ্রাহক সম্পর্ক বিদ্যমান। ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তিকে ব্যাংকার বলা হয়। আবার যিনি ব্যাংকের হিসাবের মাধ্যমে ঐ ব্যাংকে যুক্ত থাকে তাকে গ্রাহক বলা হয়। হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। ফলে উভয় পক্ষেরই কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। উদ্দীপকের জনাব জামাল উদ্দীন একজন কাপড় ব্যবসায়ী। তিনি ২০০৮ সালে মিতালি ব্যাংকে একটি হিসাব খোলেন। এরপর থেকে তিনি নিয়মিত ব্যাংকে টাকা জমা দিচ্ছেন এবং উত্তোলন করেছেন। তাছাড়া ঋণের প্রয়োজন হওয়ায় তিনি জমি বন্ধক রেখে ঋণ নেন। মিতালি ব্যাংক-এ হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও জনাব জামাল উদ্দীনের মধ্যে একটি আইনগত সম্পর্কের সৃষ্টি হয়েছে। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। এই চুক্তির কারণেই ব্যাংক জনাব জামাল উদ্দীনের জমাকৃত টাকা চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য। ব্যাংক ও গ্রাহকের মধ্যে ডেটর-ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান। তাই তিনি যখন মিতালি ব্যাংকে টাকা জমা দেন তখন ব্যাংক ডেটর ও তার হিসাব ক্রেডিটর হয়। একইভাবে তিনি যখন অর্থ উত্তোলন বা ঋণ গ্রহণ করেন তখন বিপরীত সম্পর্ক বিরাজ করে। তাছাড়া জমির দলিল বন্ধক রাখার ক্ষেত্রে বন্ধক দাতা-বন্ধক গ্রহীতা সম্পর্ক সৃষ্টি হয়েছে। উভয়পক্ষ তাদের এই সম্পর্কগুলো থেকে সৃষ্ট দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করলে মিতালি ব্যাংক ও জনাব জামাল উদ্দীনের মধ্যে আস্থা ও বিশ্বাসের সুসম্পর্ক বজায় থাকবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের আলোকে জনাব জামাল উদ্দীনের কার্যক্রম মূল…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর