ব্যাংক কীভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো।
উত্তর: ব্যাংক ঋণদান, দেনা-পাওনা নিষ্পত্তি, প্রত্যয়পত্র ইস্যু ইত্যাদির মাধ্যমে ব্যবসায়িক লেনদেনে সাহায্য করে। বর্তমানে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন ব্যাংকের মাধ্যমে সংঘটিত হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, ভ্রমণকারীর চেক ইত্যাদি ইস্যু করে। বিনিময়ের এই মাধ্যমগুলো অনেক ক্ষেত্রে অর্থের মতো ব্যবহৃত হয়। ফলে বর্তমানে ব্যবসায়িক লেনদেন বেশি সহজ ও ঝামেলামুক্ত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক কীভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো।
উত্তর