উদ্দীপকের ব্যাংকের কোন পণ্যের কারণে জনাব হেলালের কেনাকাটা সহজ হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য ক্রেডিট কার্ডের কারণে জনাব হেলালের কেনাকাটা সহজ হয়েছিল। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়া কেনাকাটা করতে পারে। এ কার্ড সংগ্রহে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। এটি একপ্রকার ব্যক্তিগত ঋণ, যা গ্রাহককে নির্দিষ্ট সময়ান্তে সুদসহ পরিশোধ করতে হয়। উদ্দীপকের জনাব হেলাল, সানসিটি শপিংমলে কেনাকাটা করতে যায়। তার কাছে নগদ টাকা না থাকলেও তিনি ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে সক্ষম হন। মূলত তিনি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে সক্ষম হন। কারণ এ কার্ডের মাধ্যমে হিসাবে টাকা জমা না থাকলেও বাকিতে কেনাকাটা করার সুযোগ থাকে। ফলে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহককে নগদ টাকা নিয়ে ভাবতে হয় না। সুতরাং বলা যায়, ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে জনাব হেলালের কেনাকাটা সহজ হয়েছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকের কোন পণ্যের কারণে জনাব হেলালের কেনাকাটা সহজ হয়েছি…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর